,

স্কুলছাত্রী নিজের বাল্যবিবাহ বন্ধ করল

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে নিজের বাল্যবিবাহ বন্ধ করল নবম শ্রেণির এক স্কুলছাত্রী।

রোববার (২৮ জুলাই) দুপুরে উপজেলার পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া কাকলী আক্তার (১৪) নিজের বাল্যবিবাহের বিষয়টি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীকে জানালে তিনি সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনকে অবগত করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল শিক্ষার্থী কাকলী আক্তার। উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের অফিস সহকারী আব্দুল বাছেদ জানান, উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের কাজল মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে কাকলী আক্তারকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তারকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ওই শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করা হয়।

এ সময় শিক্ষার্থীর পরিবার অঙ্গীকার করে, প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত কাকলী আক্তারকে তারা লেখাপড়া করাবে। শিক্ষার্থী কাকলী আক্তারকে রোববার পার্শ্ববর্তী গ্রামে বিয়ে দেওয়ার কথা ছিল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর