মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ইউপিতে চলছে নির্বাচন

news-image

উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবা উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত চলবে ।

সুলতানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগের শেখ ওমর ফারুক (নৌকা), স্বতন্ত্র শেখ মো. মহসীন (আনারস), মো. সোহরাব খান (ঘোড়া) ও মো. সাকিরুল আলম খান (চশমা)। এ ইউনিয়নের মোট ভোটার ২১ হাজার ২৯৪। ১০টি কেন্দ্রে চলছে ভোট। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।

কুটি ইউপি সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন, মহিলা মেম্বার পদে ১১ জন, পুরুষ মেম্বার পদে প্রার্থী ৫০ জন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৯। ভোট কেন্দ্র ১১টি।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা জিল্লুর রহমান  বলেন, শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

নাট্যনায়ক আতাউর রহমানের মৃত্যু, শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে

ইরানি তেল বাণিজ্যে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ঢাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম পদচারণা

উচ্চশিক্ষিতদের জন্য নতুন কর্মসংস্থান পরিকল্পনা ঘোষণা

জামায়াত আমিরের বাজার নিয়ন্ত্রণের ঘোষণা

হিমন্ত বিশ্ব শর্মা টানা দ্বিতীয়বার আসামের মুখ্যমন্ত্রী

ইনিংস ঘোষণার পর পাকিস্তানকে চাপে ফেলল বাংলাদেশ

হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার, মৃত্যু ৪১৫

দুধের শিশুসহ মা গেলেন কারাগারে, জেলগেটে দাঁড়িয়ে ছিল আরও ২ সন্তান

লাইফ সাপোর্টে বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

‘মা গো…আর মারিস না ভাই’