,

ঢাকা-সিলেট-কুমিল্লা-চট্টগ্রাম রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন চাকার যানবাহন বন্ধসহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদ। বুধবার বিকেলে জেলা শহরের মেড্ডাস্থ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী জসিম উদ্দিন জমশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি উমর ফারুক জীবন, বাস মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি কাজী আজাদ, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন বাবুল, লোকাল বাস পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল বাশার ও সাধারণ সম্পাদক নিয়ামত খান প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, জেলার সড়ক-মহাসড়কে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত তিন চাকার যানবাহনসহ অবৈধ যানবাহনের চলাচল বৃদ্ধি পেয়েছে। আদালতের নির্দেশনা অমান্য করে ওসব নিষিদ্ধ যান চলাচলের কারণে সড়ক দুর্ঘটনার হার বেড়েছে। সাত দফা দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনকে বলা হয়েছিল। কিন্তু দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেয়ায় বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলবে। ধর্মঘটের সময় ঢাকা-সিলেট, কুমিল্লা সিলেট ও চট্টগ্রাম-সিলেট মহাসড়কসহ সব আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকবে।

এর আগে গত ২০ জুলাই ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সাত দফা দাবি তুলে ধরে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ২৫ জুলাইয়ের মধ্যে সাত দফা দাবি না মেনে নিলে ধর্মঘটের ডাকা হবে বলা হয় সংবাদ সম্মেলনে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর