মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ নাইজেরিয়ান নাগরিক আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার রাতে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়েনের ঘাগুটিয়া সীমান্ত এলাকার ২০২৮ মেইন পিলার বরাবর দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার পথে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। আজ বুধবার দুপুরে আটককৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলো ইকিজ এলবিস সুজুকি (২৩), নুয়াস চুবকি অলিভার (২৯) ও নোহাজার ও টিছোকায়া (২৯)। আটককৃত এই নাইজেরিয়ান নাগরিকদের কাছ থেকে পাসপোর্ট, ৫টি মোবাইল ফোন, ল্যাপটপ ও বিভিন্ন দেশের মুদ্রাসহ প্রায় ২ লক্ষ ৩৯ হাজার ২৩০ টাকার মালামাল জব্দ করে বিজিবি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরিফুর আমিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক