ব্রাহ্মণবাড়িয়ায় সার্টিফিকেট জালিয়াতি মামলায় গ্রেফতার ২

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের সাকসেশন সার্টিফিকেট জালিয়াতির মামলায় আল মেহেদী হাসান ও ফকরুল ইসলাম নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। মামলার বিবরণে জানা যায়, জেলার বাঞ্ছারামপুর উপজেলার মৃত রফিকুল ইসলামের স্ত্রী নার্গিস আক্তার তার মৃত স্বামীর ব্যাংকের টাকা উত্তোলনের জন্য সাকসেশন সার্টিফিকেটের জন্যে গেলে ফকরুল ইসলামের সহযোগিতায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের (১ম) স্বাক্ষর ও সিল জাল করে একটি মিথ্যা সাকসেশন সার্টিফিকেট তৈরি করে মেহেদী হাসান। পরে নার্গিস আক্তার ব্যাংকে গিয়ে জানতে পারেন ইস্যুকৃত সার্টিফিকেটটি জাল।

এ ব্যাপারে নার্গিস আক্তার গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান