সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়া সাহার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় করা মামলা খারিজ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আলোচিত নারী প্রিয়া সাহার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল আদালতে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে মামলাটি দায়ের করায় সেটি খারিজ করা হয়।

আজ রবিবার বেলা ১১টার দিকে মো. আসাদ উল্লাহ নামে ব্রাহ্মণবাড়িয়ার বিজেশ্বর গ্রামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, প্রিয়া সাহা একজন বাংলাদেশি নাগরিক হয়েও দেশের ভাবমূর্তির কথা চিন্তা না করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। আদালত প্রথমে মামলাটি আমলে নিয়ে পরে আদেশ দেবেন জানান। পরে এক আদেশে সেটি খারিজ করে দেওয়া হয়।

এদিকে প্রিয়া সাহার বক্তব্যের প্রতিবাদে জেলার সরাইলে রবিবার দুপুরে সচেতন যুব সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সদর ইউনিয়ন পরিষেদর চেয়ারম্যান আব্দুল জব্বার, হুমায়ুন কবির, ইদ্রিস আলী, আবু আক্কাস হায়দার, সিরাজুল ইসলাম. মজিদ বক্স, জসিম উদ্দিন, দুলাল মিয়া, রওশন আলী, ফয়সাল আহমেদ প্রমুখ অংশ নেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক