শিলাউরে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পর্শে হয়ে এক জনের মৃত্যু
প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিলাউর গ্রামে জুবাইল (১৫) নামে এক ছেলের বিদ্যুৎস্পর্শে হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। মৃত জুবাইল শিলাউর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে। জুবাইল ঐ গ্রামের আবদু মিয়ার বাড়িতে ডেকোরেশনের ম্যাউজিক বাতি লাগাতে গিয়ে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় সময় বিদ্যুৎস্পর্শে হয়ে মৃত্যু হয়।
ঘটনাস্থলে জুবাইলকে পরে থাকতে দেখে গ্রামের কয়েকজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।জুবাইলে লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জুবাইল গত ছয় মাস ধরে গ্রামে ইলেকট্রিশিয়ানের কাজ করত। বর্তমানে গ্রামটিতে জুবাইলের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।










