মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে প্রাণ হারাল দুইজন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় জহুরুল হক (৯০) ও নজরুল ইসলাম (৩২) নামে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে এসব দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল হক পৌরশহরে গোকর্ণঘাট এলাকার বাসিন্দা ও নজরুল ইসলাম আখাউড়া উপজেলা সদরের কুমারপাড়া এলাকার মৃত আব্দুল গণির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন জহুরুল হক। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে রাতে আখাউড়া থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দিকে আসছিল। পথিমধ্যে অটোরিকশাটি সদর উপজেলার রাধিকা এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার যাত্রী নজরুল ইসলাম ছিটকে মহাসড়কে পড়ে গেলে দ্রুতগামী অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন দুটি দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক