,

ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান।

পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিণী উম্মে সালমা মুন্নীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) আলাউদ্দিন চৌধুরী, পুনাকের সহ-সভাপতি ফারজানা ইয়াছমিন, পুনাক সদস্য নাসরিন আখতার, রিক্তা বেগম ও জেসমিন আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুনাক বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করে যাচ্ছে। এসব কাজে সবাইকে এগিয়ে এসে উৎসাহ যোগাতে হবে। মেধাবৃত্তি প্রদান শিক্ষার্থীদের পড়ালেখায় আরো ভালো করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে।আলোচনা সভা শেষে পুলিশ পরিবারের সন্তান ও পুলিশ লাইন্স স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর