মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকায় ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে মহাসড়কের উপরে

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর এলাকার পৈরতলার কুমিল্লা-সিলেট মহাসড়কের বাইপাস সেতুর পাশে ময়লা-আবর্জনা ফেলে ভাগাড় তৈরী করেছে পৌরসভা। এমনকি ময়লা-আবর্জনা মহাসড়কের উপরেই ফেলা হচ্ছে। ফলে এই সড়ক দিয়ে যাতায়াতকারী স্থানীয় শিক্ষার্থী ও পথচারীরা রয়েছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে।

পৌর এলাকার প্রায় ২৬ হাজার আবাসিক ও শিল্প আবাসিকের আবর্জনা ফেলার নিজস্ব ডাম্পিং পয়েন্ট থাকলেও দীর্ঘদিন ধরেই এসব বর্জ্য ফেলা হচ্ছে। এসব ময়লা-আবর্জনা ফুটপাত, বাসাবাড়ি পেরিয়ে এখন মহাসড়কের পাশে।

তবে পৌর কর্তৃপক্ষ বলছে, পৌরসভার ছয়বাড়িয়ায় তিন একর জায়গায় ময়লা বর্জ্য শোধানাগারের কাজ শুরু হলেই এই দুর্ভোগ আর থাকবে না।

এলাকাবাসী ও পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার গৌকর্ণ এলাকার ছয়বাড়িয়া নামক স্থানে তিন একর জমির উপর নিজস্ব ডাম্পিং পয়েন্ট রয়েছে। এ ডাম্পিং পয়েন্টের পাশেই ময়লা-বর্জ্য ব্যবস্থাপনা শোধনাগার করা হবে। এছাড়া পৌরসভার নিজস্ব ডাম্পিং পয়েন্ট থাকার পরও পৌর কর্তৃপক্ষ কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ময়লার ভাগাড় হিসেবে ব্যবহার করছে।

পৌরসভা প্রতি মাসে ৯ হাজার বাসাবাড়ি থেকে ১৫০ টাকা করে নিয়ে ময়লার বর্জ্য ভ্যান দিয়ে সংগ্রহ করে মহাসড়কের পৈরতলা এ পয়েন্টে স্তুপ করে। পরে এসব আবর্জনা পৌরসভার গৌকর্ণ এলাকায় নিয়ে ফেলা হয়।

এ বিষয়ে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোস্তাফিজ রহমান বলেন, কর্তৃপক্ষের নির্দেশেই মহাসড়কের পাশে ময়লা রাখা হচ্ছে। এ ব্যাপারে মেয়রের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র মিসেস নায়ার কবির সাংবাদিকদের বলেন, এখানে রাখা ছাড়া আর কোনো ব্যবস্থা আপাতত আমাদের কাছে নাই। এখানে অল্প সময়ের জন্য রাখা হয়। পরে ট্রাকে করে নিয়ে অন্য জায়গায় ফেলা হয়।

তিনি আরো বলেন, পৌরসভার ছয়বাড়িয়ায় তিন একর জায়গায় ময়লা বর্জ্য শোধানাগারের কাজ শুরু হলেই এই দুর্ভোগ থাকবে না।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক