,

জাগরণ যাত্রা শুভ হয়নি : ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ

0-1মাঠের বাইরে এক ধরনের নীরবতা; থমথমে ভাব। রাজনৈতিক অবরোধ-হরতালের কারণে তাই নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে সিলেট নগরীকে। তবে সব ধরনের রাজনৈতিক অস্থিরতার পা দলে তৃতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপের উৎসব মঞ্চে হাজির হয়েছে হাজার হাজার ফুটবলপ্রেমী। সুর-মূর্ছনা-ঘোষণায় উদ্বোধনের পাশাপাশি ফুটবল খেলাও দেখেছেন তারা। কিন্তু শেষ আনন্দ-জোয়ারে ভেসে যাওয়া হয়নি। বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ দল।

বাংলাদেশের ফুটবলে নবজাগরণ যাত্রা শুরু হয়েছে সিলেট জেলা স্টেডিয়ামে। ৬ দলের এই আসরে বাংলাদেশ যে স্বপ্নিল অভিযাত্রা প্রত্যয়-প্রতিশ্রুতি দিয়েছে; তাতে বড় ধাক্কাই খেয়েছে ফুটবলপ্রেমীরা। গ্রুপপর্ব পার করার কাজটা অসম্ভব না হলেও যথেষ্ট কঠিন হয়ে পড়েছে মামুনুলদের। গ্রুপপর্বে তিন দলের প্রত্যেকে খেলবে ২টি করে ম্যাচ। এর মধ্য থেকেই সেমিফাইনালে স্থান করে নেওয়ার হিসেবটা মেলাতে হবে। হার দিয়ে শুরু সেই পথে অবশ্যই একটা বড় প্রতিবন্ধকতা তৈরি করল।

stadim==হার-জিতের সমন্বয়েই খেলা। কিন্তু বৃহস্পতিবার মাঠে বাংলাদেশের ফুটবলাররা যেভাবে খেলেছেন তাতে দর্শকদের আফসোস আরও বেড়ে গেছে। প্রতিপক্ষের গোলপোস্টের সামনে মামুনুল-জাহিদরা গিয়েছেন সদর্পেই। কিন্তু সফল সমাপ্তি খুঁজে পাননি। মানুমুলরা খুঁজে পাননি জাল। অথচ একাধিক সুযোগ পূণ্যভূমি বার বার লুটোপুটি খেয়েছে। মালয়েশিয়াকে অবশ্য সৌভাগ্যবান দলই বলতে হবে। বাংলাদেশের মতো তারাও প্রথমার্ধে অন্তত ২টি ভাল সুযোগ মিস করেছে। তবে ৫৩ মিনিটে মোহাম্মদ সাফোয়ানের একমাত্র গোলে জয় পেয়েছে দলটি।

মাঠে নেমে প্রথম মিনিটেই বাংলাদেশের গোলপোস্টের কাছাকাছি গিয়েও সফল সমাপ্তি টানতে পারেনি মালয়েশিয়া। খেলার ৭ মিনিটে আরেকটি সুযোগ মিস করেছেন দলটির খেলোয়াড় আরিফ ফারহান। এরপর বাংলাদেশের গোলবারটা যেন শত্রুতাই শুরু করেছে সফরকারীদের সঙ্গে। খেলার ১৫ মিনিটে মালয়েশিয়ার মাঝ মাঠের খেলোয়াড় আদম নূরের শট বার লেগে ফিরে এসেছে। ২৭ মিনিটে আবারও ওই গোলবারই শত্রু হয়ে দাঁড়িয়েছে মালয়েশিয়ার জন্য। ব্যর্থতার মহড়া দিয়ে এভাবেই শুরু হয়েছে মালয়েশিয়া দলের খেলা।

ব্যর্থতার সেই মিছিলে পরের পর্বে যোগ দিয়েছে বাংলাদেশও। ৮ মিনিটে জাহিদ হাসান এমিলি সহজ সুযোগ মিস করেছেন। খেলার ২২ ও ২৪ মিনিটে আরও ২টি গোলের সুযোগ হাতছাড়া করেছেন তিনি। ৩১ মিনিটে কর্নার থেকে গোলের চেষ্টা করেও পারেনি বাংলাদেশ। ৪৪ মিনিটে জাহিদ হাসান ওয়ান টু ওয়ান পজিশনেও মালয়েশিয়ার জালে বল জড়াতে ব্যর্থ হয়েছেন। এভাবে দুই দলের পাল্লা দিয়ে গোল মিসের মধ্য দিয়ে গোলশূন্যভাবে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা।

mohitদ্বিতীয়ার্ধের শুরুতে সেজোয়ানের গোলে এগিয়ে যাওয়ায় কিছুটা নিশ্চিন্ত হয়েছে মালয়েশিয়া। রক্ষণভাগে শক্তি বাড়িয়ে আক্রমণের চেষ্টাও অব্যাহত রেখেছে তারা। গোল খাওয়ার পর সমতায় ফিরতে হন্যে হয়ে চেষ্টা চালিয়েছে লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা। অধিনায়ক মামুনুল, সোহেল রানা, ওয়াহেদ ও সাখাওয়াত হোসেন রনি কোনো প্রচেষ্টাতেই গোল আদায় করে নিতে পারেননি।

ফলে প্রথম ম্যাচেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে জায়গা করে নিয়েছে মালয়েশিয়া। আর দলটির সঙ্গে আগের ১০ ম্যাচের ধারাবাহিকতায় এবারও জয়বঞ্চিত হয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। শনিবার ‘এ’ গ্রুপের পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে মালয়েশিয়া। আর বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকায়।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর