,

অস্ত্র ঠেকিয়ে সাঁড়ে আট লাখ টাকা ছিনতাই

news-image

মো: সাগর, আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অফিসে ঢুকে পিস্তল ঠেকিয়ে সাড়ে আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার বিকেলে ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির পরিবেশকের (ডিস্ট্রিবিউটর) পৌর এলাকার লাল বাজারের অফিসে এ ঘটনা ঘটে। কোম্পানীর কর্মচারীরা জানান, বিকেলে অফিসে কয়েকজন কাজ করছিলাম। এ সময় মোটরসাইকেলে হেলমেট পরা ও মুখে মাস্ক লাগানো তিনজন অফিসে ঢুকে। তারা আমাদের পিস্তল ঠেকিয়ে প্রথমেই আলমারি ও খোলা অবস্থায় থাকা সাড়ে আট লাখ টাকা হাতিয়ে নেয়। পরে আমাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন নিয়ে যায়।

সেলস ম্যানেজার মানিক দেব বলেন, আমি বাড়িতে খাবার খেতে যাওয়ার পরপরই এ ঘটনা ঘটে। পুলিশ ও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে পরিদর্শন করেছেন।

আখাউড়া থানার (ওসি) মো: রসুল আহমেদ নিজামী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর