,

বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

news-image

মেহেরপুর প্রতিনিধি : বাস মালিক ও শ্রমিকদের মধ্যে দ্ব›েদ্বর জের ধরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে জেলা থেকে কোন বাস ছেড়ে যায়নি। যার কারণে চরম বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।

মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, আন্তঃজেলার সকল রুটে টানা ৩৬ দিন বাস চলাচলের পর ৪৬ দিন বাস বন্ধ রাখতে হয়। এ সময় কোন কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করতে হয় শ্রমিকদের। বন্ধের সময়সীমা কমাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে প্রতিটি বাস দু’বার চলাচলের পরিবর্তে একবার চালানোর দাবি তাদের। মালিকপক্ষ দাবি না মানায় বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা।

এদিকে বাস মালিক সমতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, শ্রমিকদের এ দাবি আগেও মানা হয়েছিলো। পরবর্তীতে শ্রমিকরাই তা পরিবর্তন করেছে। মালিকদের সাথে না বসেই শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে বলে দাবি তার।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উভয় পক্ষের সাথে সমঝোতা করে খুব শীঘ্রই বাস চলাচল করানো হবে ।

তবে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচলের বিষয় নিয়ে আজ বিকালে জেলা শ্রমিক ইউনিয়ন ও জেলা বাস ,মালিক সমিতি উভয় পক্ষ একটি আলোচনায় বসবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর