শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ভোক্তা সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে অভিযান

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মুদি দোকানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার আশুগঞ্জ বাজারে জরিমানা করেন আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. নাজিমুল হায়দার। এসময় তিনি সংশ্লিষ্ঠ মুদি দোকানকে সর্তকও করেন তিনি।

এই ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. নাজিমুল হায়দার জানান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪১ অনুযায়ি অভিযুক্ত মুদি দোকানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।