,

আখাউড়ায় ছাত্রীর শ্লীলতাহানি অভিযোগে শিক্ষক আটক

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ক্লাস চলাকালে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শামছুল ইসলাম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। এর আগেও তিনি আটক হয়েছিলেন। আটক শামছুল উপজেলার দেবগ্রাম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক।

শ্লীলতাহানির শিকার সপ্তম শ্রেণির ওই ছাত্রীর পরিবার জানান, মঙ্গলবার ক্লাস চলাকালে শিক্ষক শামছুল ইসলাম শ্রেণিকক্ষেই ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। এরপর বিষয়টি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদেরকে অবহিত করা হয়। এরই মধ্যে ওই শিক্ষক ছাত্রীর বাড়ি গিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে আসেন। তবে বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয় লোকজন ক্ষুব্দ হয়ে উঠে। বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি ওই শিক্ষকের বিচার দাবি করেন। পরে পুলিশ গিয়ে শিক্ষক শামছুলকে আটক করে থানায় নিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. মাহফুজুর রহমান জানান, শিক্ষার্থীর অভিভাবক এসে বিষয়টি আমাদেরকে জানানোর পর শিক্ষকসহ সংশ্লিষ্টদের নিয়ে বিদ্যালয়ে আলোচনায় বসা হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ ভিওিতে থানায় মামলা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর