৩১ জানুয়ারি ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী
নিজস্ব প্রতিবেদক : আগামি ৩১ জানুয়ারি শনিবার ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের উদ্যোগে বৃত্তি প্রদান, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ওইদিন বিকেল তিনটায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিতব্য সভায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়াসহ চিত্রাংকন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরস্কার দেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এতে প্রধান অতিথি থাকবেন।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. হানিফ-এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন।
ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি এসআরএম ওসমান গণি সজীব ও সাধারণ সম্পাদক আলেয়া জাহান তৃপ্তি অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
আপলোড : মাসুক হৃদয়, বাংলাদেশ সময় : ২১ : ১০ ঘন্টা, জানুয়ারি ২৬, ২০১৫।











