,

কাঁঠালের ভেতরে করে ইয়াবা পাচার, স্ত্রীসহ আটক পুলিশ কর্মকর্তা বাবুল

news-image

কাঁঠালের ভেতরে করে অভিনব পন্থায় ইয়াবা পাচারের সময় রেলওয়ে পুলিশের টিএসআই বাবুল খন্দকার (৫২) ও তার স্ত্রী শিউলি বেগমকে (৩৯) আটক করেছে র‍্যাব-৪। বুধবার রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের বহন করা কাঁঠালের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ রেলওয়ে পুলিশের টিএসআই বাবলু খন্দকার ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তারা অভিনব পন্থায় কাঁঠালের ভেতরে করে ১০ হাজার পিস ইয়াবার চালান বহন করছিলেন।’

র‍্যাব জানায়, আটক বাবলু খন্দকার রেলওয়ে পুলিশে চাকরির আড়ালে ট্রেনে করে নিয়মিত ঢাকায় ইয়াবা এবং গাঁজার চালান নিয়ে আসতেন। তার বিরুদ্ধে চট্টগ্রামে একটি মাদকের মামলা রয়েছে। বেশ কিছুদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

বুধবার ব্রাহ্মণবাড়িয়া এলাকার শ্বশুরবাড়ি থেকে গোমতি এয়ারকন পরিবহনের একটি বাসে করে স্ত্রীসহ ঢাকায় আসেন। ঢাকার সায়েদাবাদ এলাকায় বাসটিতে তল্লাশি চালিয়ে স্ত্রীসহ বাবলুকে শনাক্ত করা হয়। এরপর তাদের সঙ্গে থাকা কাঁঠাল ভেঙে ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক বাবলু খন্দকারের গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া এলাকায় এবং শিউলি বেগমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কশবা এলাকায়। তারা রাজধানীর দক্ষিণখানের একটি বাসায় বসবাস করে আসছিলেন।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান