সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ভারত যাওয়ার পথে দুই রোহিঙ্গা আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভারতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মিয়ানমারের দুই রোহিঙ্গা নাগরিক আটক হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।

পাসপোর্টে উল্লেখিত তথ্যানুযায়ী আটকরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা গ্রামের মো. হারুনের ছেলে মো. কামাল (২৪) ও রাজবাড়ী সদর উপজেলার কালনপুর গ্রামের আলী হোসেনের ছেলে সাব্বির মোল্লা (২২)। তবে তারা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেছে।আখাউড়া ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হামিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।।আটক কামালের পাসপোর্টটি (BY 0027605) নোয়াখালী থেকে এবং সাব্বিরের পাসপোর্টটি (EA 0864728) ঢাকা থেকে ইস্যু করা হয়েছে।

 

পুলিশ কর্মকর্তা বলেন, দুপুরে ওই দুইজন আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে ঢুকতে চেয়েছিলেন। তাদের পাসপোর্টে ভারত এবং মিয়ানমারের ভিসা রয়েছে। আমরা সাধারণত যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন করার সময় নাম-ঠিকানা জিজ্ঞেস করে থাকি। তাদের ক্ষেত্রেও সেটি করা হলে সঠিকভাবে নাম-ঠিকানা বলতে পারেনি এবং তাদের ভাষা আমাদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তাদেরকে আটক করি।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল তার মা-বাবাসহ কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এবং সাব্বির চট্টগ্রামের বাকুলিয়া আবাসিক এলাকায় থাকার কথা স্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক