ঘুষ লেনদেন না করতে নাসিরনগরে পুলিশের মাইকিং

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : পুলিশ কনস্টেবল নিয়োগে দালালের খপ্পরে পড়ে কেউ ঘুষ লেনদেন না করতে নাসিরনগর থানা পুলিশের পক্ষ থেকে সর্তক করে মাইকিং করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনোয়ার হোসেন(বার)পিপিএম এর নিদর্শনায় রবিবার থেকে মাইকিং প্রচারণা অব্যাহত রয়েছে। আগামী ৩ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত প্রাথমিক বাছাই থেকে শুরু করে পরীক্ষার মাধ্যমে কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে।

চাকরীর বিধি অনুযায়ী নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্য ব্যক্তিকে পুলিশ কনস্টেব পদে নিয়োগ দেয়া হবে। পুলিশের চাকরি পেতে কোন টাকা পয়সা লাগে না। যদি কেউ প্রতারণার মাধ্যমে কারো কাজ থেকে টাকা গ্রহন করে তাকে পুলিশে ধরিয়ে দেয়ার জন্য আহবান জানানো হয়। গত দুইদিন ধরে নাসিরনগর উপজেলাজুড়ে চলছে এমন ব্যতিক্রম প্রচারণা।

থানা পুলিশের এ প্রচারণা দৃষ্টি কেড়েছে সাধারণ মানুষের। প্রথমবারের মত পুলিশের চাকরির জন্য ঘুষ না দিতে সরকারের পক্ষ থেকে মাইকিং করায় অনেকেই বিস্মিত হয়েছেন। বিষয়টিকে অনেকে সরকারের একটি ভাল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ মোঃ সাজেদুর রহমান জানান,এসপি স্যারের নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় নাসিরনগর উপজেলায়ও মাইকিং করা হচ্ছে।

বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পুলিশ কনস্টেবল নিয়োগে কোন ধরনের ঘুষ লেনদেন হবে না। শুধুমাত্র মেধাবী ও যোগ্যরাই নিয়োগ পাবেন। তাই প্রতারকদের কাছ থেকে এলাকাবাসীকে দূরে থাকতে আহবান জানান।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান