ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা সমাপনী

1093753_1388276081435217_219714353_o-672x372 বাংলাদেশ শিশু একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে জেলা পরিষধ ভবন এবং অন্নদা স্কুল মাঠে ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক ৯টি উপজেলার অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী শিশুদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি  জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি বড় মাধ্যম হচ্ছে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজাদ ছাল্লালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ মোঃ মনিরুজ্জামান পিপিএম, নেজারত ডেপুটি কালেক্টর নাজমুল আহ্সান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া শিশু একাডেমী পরিচালনা কমিটির সদস্য এডঃ লোকমান হোসেন এপিপি।

স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহ্ফুজা আখতার।

শিশু একাডেমী পরিচালনা কমিটির অন্যতম সদস্য এডঃ লোকমান হোসেন এপিপি ২০১৩ সালে ৩য় বারের মত জেলার শ্রেষ্ট বিদ্যোৎসাহী নির্বাচিত হওয়ায় শিশু একাডেমীর পক্ষ থেকে একাডেমী পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা