,

বিশ্বকাপ মিশনে রওনা দিল ক্রিকেট দল

BD-team-inner2_thereport24বাকি ২০টি দিন; এরপর ১৪ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের একাদশতম আসরের। বিশ্বকাপে অংশ নিবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই লক্ষ্যে শনিবার রাত ৯টা ০৫ মিনিটে দেশ ছেড়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল; গন্তব্য বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়ার ব্রিসবেন। অস্ট্রেলিয়ার বিমানে চড়া দলে রয়েছেন বিশ্বকাপ স্কোয়াডের ১৩ ক্রিকেটার, কোচিং স্টাফ ও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তরা। দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল এই দলে নেই। বিগব্যাশ খেলার কারণে বর্তমানে অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন সাকিব। ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অন্যদিকে, হাঁটুর অস্ত্রোপচার করানোর পর রিহ্যাব কর্মসূচির অধীনে থাকা তামিম অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে বিমান চড়বেন রবিবার। আগামী বুধবার ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে বিশ্বকাপের পর্দা উঠার আগেভাগেই বিসব্রেনে ২ সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ দল।

বাংলাদেশের বিশ্বকাপ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, নাসির হোসেন, মুমিনুল হক, এনামুল হক, তাসকিন আহমেদ, আরাফাত সানি, সাব্বির রহমান, সৌম্য সরকার, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ