কসবায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৪ জন আটক

news-image

রুবেল আহমেদ, কসবা : কসবায় গত ২৪ ঘন্টায় বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন মাদক মামলার আসামী সহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। উপজেলা বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ আবদুল মালেক জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রেতা ও সেবনকারী সহ ১৪ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক পাচার ও নিয়ন্ত্রনে পুলিশ বদ্ধপরিকর ।

তিনি বলেন, স্থানীয় সচেতন জনগনকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে আরো জোরদার অভিযান চালানো হবে। সকল প্রকার মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য গত কয়েকদিন আগে উপজেলার অনন্তপুর গ্রামের আনিছ মিয়ার মেয়ে ইয়াবারানী শান্তাকে ১০১ পিচ ইয়াবা সহ আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান