,

বিশ্বকাপ খেলতে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল

ban 1_0 copyক্রীড়া ডেস্ক : এগারোতম বিশ্বকাপ আসরে অংশ নিতে রাতে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার রাত ৯.০৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়াগামী বিমানে চড়বে বাংলাদেশ দল।

আগামি ১৪ ফেব্রয়ারি নিউজিল্যান্ড-শ্রীলংকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের। তবে এর আগে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৪টি দেশ।

৮ ফেব্রয়ারি থেকে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত মোট ১৪টি প্রস্তুতিমূলক ম্যাচ অনুষ্ঠিত হবে। অ্যাডিলেড ওভালে ফেব্রুয়ারির ৮ তারিখের প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। পরের দিন আরো চারটি ম্যাচ হবে। ম্যাচগুলোতে খেলবে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান-বাংলাদেশ।

১০ ফেব্রুয়ারি দু’টি ম্যাচ খেলবে ভারত-আফগানিস্তান, আয়ারল্যান্ড-স্কটল্যান্ড। এর পরের দিনের চার ম্যাচে খেলবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া-সংযুক্ত আরব আমিরাত ও ইংল্যান্ড-পাকিস্তান।

১২ তারিখে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ দু’টিতে খেলবে ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড, বাংলাদেশ-আয়ারল্যান্ড। সর্বশেষ ১৩ তারিখে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের মধ্য দিয়ে প্রস্তুতিমূলক ম্যাচ শেষ হবে।

এবার এক নজরে দেখে নিন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি:

১৮ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম আফগানিস্তান। শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটে। ভেন্যু: ক্যানবেরা

২১ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় সকাল ৮.৩০ মিনিটে। ভেন্যু: ব্রিসবেন

২৬ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। সকাল ৯.৩০ মিনিটে শুরু হবে খেলাটি। ভেন্যু: মেলবোর্ন

০৫ মার্চ, বাংলাদেশ বনাম স্কটল্যান্ড। এই খেলাটিও শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে। ভেন্যু: নেলসন

০৯ মার্চ, বাংলাদেশ বনাম ইংল্যান্ড। এই ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটে। ভেন্যু: অ্যাডিলেড ওভাল

১৩ মার্চ, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড। এই খেলাটি শুরু হবে সকাল ৯.০০ টায়। ভেন্যু: হ্যামিল্টন

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর