মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী যান চলাচলে রাস্তার বেহাল দশা, র্দীঘ যানজট

news-image

বিশেষ প্রতিনিধি, নাসিরনগর : নাসিরনগর-লাখাই সড়কে ভারী যান-চলাচলে রাস্তার বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে উপজেলার আঞ্চলিক সড়ক দিয়ে ভারী গত কয়েকদিন যাবৎত যানবাহন চলাচল করায় সড়কটি এখন চলাচলের অনেকটাই অনুপযোগি হয়ে পড়েছে। দেখা যায় রাস্তার বিভিন্ন স্থানে সাইডের ভাংগন আর মাটি দেবে গিয়ে মানুষের ভোগান্তি এখন চরমে। এ সড়কে পাথর ও বালু ভর্তি ভারী ট্রাক, লরী ও কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করায় সড়কটি চলাচলেরও অনুপযোগী হয়ে পড়েছে। ফলে নাসিরনগর সদর থেকে জেলা শহরে আসা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।গত কয়েকদিন যাবৎত প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে দিবা-রাত্রি শত শত ট্রাক-বাস ,লড়ি,অটো হুইলার চলাচলের কারণে রাস্তার বিভিন্ন স্থানে দেবে কার্পেটিং সরে সড়কে বড়বড় গর্ত সৃষ্টি হয়েছে। এ অবস্হায় ছোট ছোট যানবাহন সিএনজি, টমটম, অটোরিক্সা, মোটরসাইকেল এমনকি সাধারণ মানুষও পায়ে হেঁটে চলাচল করতে পারছে না।

এদিকে রাস্তা সরু হওয়ায় দু‘টি গাড়ি ক্রসিং হওয়ার সময় চাকা মাটিতে দেবে গিয়ে প্রায় সময় গাড়ি আটকে সরাইল থেকে নাসিরনগর পর্যন্ত ভারী যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার ভোরে সরাইল কালিকচ্ছ থেকে নাসিরনগর কুন্ডা এলাকায় সড়কে দুপুর পর্যন্ত আটকে রয়েছে শতশত যাএী বাহীসহ বিভিন্ন গাড়ী। যাত্রী ও চালকরা জানায়, আমাদের দূর্ভোগের শেষ নেই। মহাসড়কের এত গাড়ির চাপকি সরু এ সড়ক দিয়ে সামলানো সম্ভব।

সড়কে দায়িত্বে থাকা নাসিরনগর থানার সাব-ইন্সপেক্টর কাওসার হোসেন বলেন,গত মঙ্গলবার থেকে সরাইল-নাসিরনগর সড়কের ভারী যানবাহন চলাচল করার ফলে গাড়ির চাকা সড়কের সাইডের মাটিতে দেবে র্দীঘ যানজটের সৃষ্টি হচ্ছে।এতে আমরাও হিমশিম খাচ্ছি। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত আছে।

সরাইল উপজেলার শাহবাজপুর সেতুর একটি স্প্যান রেলিং ভেঙে পড়ার কারণে মঙ্গলবার রাত থেকে ঢাকার সঙ্গে সরাসরি সিলেটের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে যানবাহন চলাচল করতে গিয়ে নাসিরনগর-সরাইল এলাকা জুড়ে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক