,

কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস, স্কাউটার কৃষিবিদ আসাদুল আমীন দাদনের ইন্তেকাল

news-image

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জি.এস, ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি,ব্রাহ্মণবাড়িয়ার তিতাস মুক্ত স্কাউট দলের প্রাক্তন স্কাউটার শহরের পাওয়ার হাউজ রোডের বাসিন্দা কৃষিবিদ আসাদুল আমীন দাদন আর বেঁচে নেই।

গত বুধবার দিবাগত রাত ১১ টায় ঢাকার মগবাজারস্থ বাসায় হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না..রাজেউন)।

কৃষিবিদ আসাদুল আমীন দাদন ছিলেন তেজদীপ্ত মেধাদীপ্ত। ছাত্রইউনিয়নের কেন্দ্রীয় নেতা হিসেবে তিনি ছিলেন দক্ষ সংগঠক ছাত্রনেতা, ৯০ এর সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন, বাকসু নির্বাচন, শিক্ষা ও প্রগতির আন্দোলনে অনন্য ভ’মিকা রাখেন। বাংলাদেশ কৃষি বিশ^দ্যিালয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র, শিক্ষক, কর্মচারী সবার কাছেই ছিলেন প্রিয় নেতা।

গতকাল বৃহস্পতিবার মগবাজাওে মরহুমের প্রথমনামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে, আগামী ২২ জুন শনিবার তার একমাত্র কন্যা প্রবাস থেকে দেশে ফেরার পর বাদ আসর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে হবার কথা রয়েছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর সম্পাদক নিয়াজ মোঃ কাজল,তিতাস মুক্ত স্কাউট দলের সাবেক স্কাউট আল আমীন শাহীন এক বিবৃতিতে তিতাস মুক্ত স্কাউট দলের সাবেক স্কাউটার কৃষিবিদ আসাদুল আমীন দাদন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। স্কাউটিং আন্দোলনে উনার অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর