,

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

news-image

“আসুন বায়ূ দূষণ রোধ করি” এ শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের লোকনাথ দিঘীর পাড় থেকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী-শিক্ষকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দুররে শাহনেওয়াজ। পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার রিসার্চ অফিসার মোঃ রুনায়েত আমীন রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম.রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র মুরাদ খান। এ সময় প্রধান অতিথি বলেন, পরিবেশ দূষণ রোধে সমগ্র বিশ্ব একযোগে কাজ করে যাচ্ছে। তিনি পরিবেশ দূষণরোধে সকলকে সচেতন হতে আহ্বান জানান। যার যার অবস্থান থেকে কাজ করারও আহবান জানান। বিশেষ করে শিক্ষার্থীদের এ ব্যাপারে সচেতন করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। পরে প্রধান অতিথি চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ী ১০জনের মধ্যে সনদ ও পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মমিনুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর