কাজী সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন : মহিউদ্দিন মোল্লা সভাপতি, ভাসানী সাধারন সম্পাদক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কাজী সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্য্যকরি কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে অধ্যক্ষ কাজী মো. মহিউদ্দিন মোল্লাকে আর সাধারন সম্পাদক পদে আলহাজ্ব কাজী আবু কাউছার মো: আবেদ ভাসানীকে সাধারন সম্পাদক করা হয়েছে। বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার কল্যাণ সমিতি সভাপতি আলহাজ্ব কাজী মো. মামুনূর রশিদ ও সাধারন সম্পাদক আলহাজ্ব হাফেজ কাজী মাওলানা সাগর আহমেদ শাহীন সোমবার রাতে এই কমিটি অনুমোদন করেন।
কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে আলহাজ্ব কাজী মাওলানা মো: নছিব আহমেদ, সহসভাপতি কাজী মাওলানা আ: রউফ ভূইয়া, সহ সাধারন সম্পাদক কাজী মাওলানা মো: নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা খাজা বাহাউদ্দিন, অর্থ সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা সিরাজুল ইসলাম খান, প্রচার সম্পাদক কাজী মাওলানা মো: নুরুল আলম, দপ্তর সম্পাদক কাজী মাওলানা সৈয়দ দেলোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা আবু জামাল, সাহিত ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা হাবিবুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা নজরুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা শফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা আলাউদ্দিন আহমেদ।
সম্মানিত সদস্য পদে কাজী মাওলানা খ.আ.ম রশিদুল ইসলাম আবরার, আলহাজ্ব কাজী মাওলানা আবুল কাশেম, কাজী মাওলানা আবুল কাশেম খান, কাজী মাওলানা শফিকুর রহমান হানিফ, কাজী মাওলানা তাজুল ইসলাম, আলহাজ্ব কাজী মাওলানা শেখ রায়হান উদ্দিন, কাজী মাওলানা মীর নুরজ্জামান, কাজী মাওলানা আবুল কালাম হাসমত উল্লাহ্, কাজী মাওলানা আবুল খায়ের, কাজী মাওলানা আশরাফ আলী, কাজী মাওলানা আলী আকবর।
এদিকে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার কল্যাণ সমিতি সভাপতি কাজী মো. মামুনূর রশিদ ও সাধারন সম্পাদক আলহাজ্ব হাফেজ কাজী মাওলানা সাগর আহমেদ শাহীন সোমবার স্বাক্ষরিত আরেকটি পত্রে কাজী সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি অনুমোদন করেছেন। উপদেষ্টা কমিটি সদস্যরা হলেন আলহাজ্ব কাজী মাওলানা শাহ ইয়াহ্ ইয়া মাসউদ, আলহাজ্ব কাজী মাওলানা অধ্যক্ষ আজিজুর রহমান, আলহাজ্ব কাজী মাওলানা অধ্যক্ষ আবুল কালাম, আলহাজ্ব কাজী মাওলানা মো: ইসলাম উদ্দিন দুলাল, পীরজাদা আলহাজ্ব কাজী মাওলানা মিজানুর রহমান প্রমুখ।










