বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলা নির্বাচনের ভোটগ্রহন শুরু

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে ৬৩টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটগ্রহন চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্ধিতা করছেন। এখানে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ৩৬৩ জন।

যার মধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৪৯০ এবং নারী ভোটার ৮৩ হাজার ৮৭৩জন। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১শ বিজিবি, ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়াও একই দিনে জেলার বাঞ্চারামপুর উপজেলায় প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় এখানে কোন পদেই নির্বাচন হচ্ছে না। এ উপজেলায় নৌকা প্রতীকে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় নিবার্চিত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা