,

মুশফিকুরেরও একই লক্ষ্য

1_207815ক্রীড়া ডেস্ক : মুশফিকুর রহিম বিশ্বকাপে যাচ্ছেন একজন খেলোয়াড় হিসেবে। দুই অধিনায়ক তত্ত্বে বাংলাদেশের ক্রিকেট প্রবেশ করার পর তিনি এখন শুধু টেস্ট দলের নেতৃত্বে। বিশ্বকাপে তার অধিনায়ক মাশরাফি। দায়িত্ব কর্তন তাকে নির্ভার করলেও করতে পারে। নিজেকে মেলে ধরার অপূর্ব সুযোগ পেলেন মুশফিক। যেখানে কোনো চাপ নেই। স্নায়ুক্ষয়ী টেনশনের থাবা থেকে অনেকটাই মুক্ত তিনি। তাই বলে দল নিয়ে তার ভাবাভাবির দিন শেষ, এমনটা হতে পারে না। দলের একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে তো বটে, উইকেটের পেছনে দাঁড়ান বলে খেলাটা ধরার সুবিধা তারই সবচেয়ে বেশি। মাশরাফির তাই একজন যোগ্য সহায়তাকারীর ভূমিকা পালন করতে পারেন মুশফিক। তার ওপর অতীত-অভিজ্ঞতাও তাকে খানিকটা এগিয়ে রাখবে। সব মিলিয়ে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের যে ক’জন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সারথি থাকবেন, মুশফিককে অনায়াসে তাদের কাতারে ফেলা যায়।

২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার হাফ সেঞ্চুরির ইনিংসের স্মৃতি আজও অক্ষয়। বাংলাদেশের জয়সূচক রান বাউন্ডারির মাধ্যমে এসেছিল তার ব্যাট থেকে। এরপর দেশের মাটিতে ২০১১ বিশ্বকাপেও খেলেছেন সব ম্যাচ। এবার মুশফিকুর রহিম নিজেকে প্রস্ফুটিত করতে চান আরও ভালোভাবে। মঙ্গলবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য তো সবারই থাকে। আমারও আছে। বিশ্বকাপ একটি বড় মঞ্চ। সবাই চাইবে নিজেকে মেলে ধরতে, আমারও লক্ষ্য আছে। আশা করি আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তাহলে আমাদের ব্যাটসম্যানরাও সেরা পাঁচে থাকতে পারবে।’
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বৈরী কন্ডিশন নিয়ে কথা চালাচালির শেষ নেই। এ নিয়ে অহেতুক দুশ্চিন্তা করতে নারাজ মুশফিকুর রহিম, ‘কন্ডিশন নিয়ে অনেক কথা হচ্ছে। আমার মনে হয় না যে, কোনো সমস্যা হবে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে হয়তো বাউন্স থাকবে, তবে ওরকম সিমিং উইকেট হবে না। আমাদের যেমন প্রস্তুতি, আশা করি আমরা ভালো খেলব’, মুশফিকুর আÍপ্রত্যয়ী।
বিশ্বকাপে দলের লক্ষ্যের কথাও জানালেন তিনি। সতীর্থদের মতো তারও স্বপ্ন কোয়ার্টার ফাইনাল। মুশফিক বলেন, ‘আমরা যদি প্রথম ম্যাচে ভালো শুরু করতে পারি, তাহলে আÍবিশ্বাস বেড়ে যাবে। আমাদের চারটি ম্যাচ জিততে হবে, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যে কাউকে হারাতেই পারি। চেষ্টা থাকবে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার।’ উড়ে যাওয়ার আগে দেশে যে প্রস্তুতি হয়েছে তাও টাইগারদের জন্য বেশ সহায়ক হবে বলে মনে করছেন মুশফিকুর রহিম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ