মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) বিকেলে উপজেলার বড়তল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো সুজন মিয়া (১৪) ও রিফাত মিয়া (১২)। তারা উপজেলার সদর ইউনিয়নের বড়তল্লা গ্রামের মুর্শেদ মিয়ার ছেলে।

খবর পেয়ে আশুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেছে। নিহত দুই ভাই ঢাকার মালিটোলা এলাকায় একটি ব্যাগের কারখানায় কাজ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসে সুজন ও রিফাত। বিকেলে তারা বাড়ির পাশে রেললাইনে বসে কথা বলছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ওই লাইনটিতে চলে আসায় তারা অপর লাইনে চলে যায়। কিন্তু একই সময়ে অপর লাইনেও ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি তাদের ওপর দিয়ে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

আশুগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার নুরুন্নবী জানান, শনিবার বিকেলে চট্টগ্রামগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক