,

অবশেষে সেই ভূমি কর্মকর্তা বজলুল প্রত্যাহার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বজলুল হককে ঘুষগ্রহণ ও দুর্নীতি-অনিয়মের অভিযোগে  অবশেষে প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে প্রত্যাহার করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। তিনি বলেন, তার (বজলুল হক) বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে।

আমরা তাকে প্রত্যাহার করেছি এবং অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখছি। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে  বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এর আগে বুধবার দুপুরেই ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষগ্রহণ ও দুর্নীতি-অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগীরা। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনের সড়কে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

অভিযোগ রয়েছে, নাসিরনগর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বজলুল হক অতিরিক্ত অর্থ ছাড়া কোনো জমির খারিজ দলিল করেন না। আর কাগজপত্রে কোনো ত্রুটি থাকলে তিনি (ভূমি কর্মকর্তা) কাজ বুঝে লাখ টাকাও আদায় করেন। অথচ সরকার কর্তৃক ভূমির খারিজের ফি এক হাজার ১৫০ টাকা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর