,

ছাত্রদলের আন্দোলন স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : ছাত্রদলের বিলুপ্ত কমিটির বিক্ষুব্ধ নেতাকর্মীদের আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে গঠিত সার্চ কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে তারা এই সিদ্ধান্ত ঘোষণা দেন।

মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে বিলুপ্ত কমিটির সহসভাপতি ইখতিয়ার রহমান কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সার্চ কমিটির নেতারা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলে আমাদের একটা সিদ্ধান্ত দেবেন। ইতিবাচক সিদ্ধান্ত দেবেন এই আশাতেই আমরা আমাদের কর্মসূচি সাময়িক ভাবে স্থগিত করেছি।’

তবে জানা গেছে, তাদের দাবি না মানলে আগামী বৃহস্পতিবার থেকে আবার তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে অনশন কর্মসূচি পালনে অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে কর্মসূচি পালন করে বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর