বিএনপির কার্যালয়ে তালা দিয়েছে বিলুপ্ত ছাত্রদলের কমিটির নেতারা

news-image

নিউজ ডেস্ক : ছাত্রদলের নতুন কমিটি ঘিরে অস্থিরতা চলছে। এরই অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়েছেন সদ্য বিলুপ্ত ছাত্রদলের কমিটির নেতারা।

মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেন। বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মামুন বিল্লাহ বাংলানিউজকে বলেন, আমাদের বেশ কিছু দাবি আছে। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর একটি দাবিনামা দিয়েছিলাম। তা বাস্তবায়ন না করে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ হঠাৎ কমিটি বাতিল করেছেন। তিনি ছাত্রদলের কমিটিতে থাকার জন্য ৩৫ বছর বয়স নির্ধারণ করেছেন, এটা বাতিল করতে হবে।

মামুন বিল্লাহ বলেন, এই মুহূর্তে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিন শতাধিক নেতাকর্মী অবস্থান করছেন। তারা কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়েছেন। পরে এখানে অবস্থান কর্মসূচি শুরু হবে।

তার সঙ্গে থাকা নেতাকর্মীদের মধ্যে রয়েছেন সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলন, মনিরুল ইসলাম মনির, ইখতিয়ার কবির, নাজমুল হাসান, সাবেক যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাসেল মিয়া, আবুল হাসান, আব্দুল আজিজ প্রমুখ।

মামুন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দেওয়া দাবিনামা বাস্তবায়ন করতে হবে। ৩৫ বছর বয়স শিথিল করতে হবে। প্রথমে ৬ মাসের জন্য ও পরে এক বছরের জন্য একটি কমিটি দিতে হবে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক রুহুল কবির রিজভী আহমেদের ঘনিষ্ঠ এক নেতা জানান, ছাত্রদলের কমিটি বিলুপ্তসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই তিনি সবকিছু করছেন। তারেক রহমানের নির্দেশেই পরিবার-পরিজন ছেড়ে দফতরে অমানবিক জীবন কাটাচ্ছেন। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা