,

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক প্রদীপ দাসের বিরুদ্ধে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতীকার চেয়ে বিদ্যালয়ের এক ছাত্রীর বড় ভাই বাদী হয়ে রবিবার অভিযুক্ত প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ও সহকারী শিক্ষক প্রদীপ কুমার দাস এর বিরুদ্ধে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্কুলের ছাএী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ দাস দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে নানাভাবে যৌন হয়রানি করে আসছিলেন। এ নিয়ে ভুক্তভোগী একাধিক ছাত্রী ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম বারবার প্রতীকার চেয়ে কোনো সমাধান পায়নি। এ সময় বিক্ষুব্ধ ছাত্রীরা অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষকসহ ঘটনার প্রশ্রয়দাতা হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

এ বিষয়ে মামলার বাদী জনৈক ছাত্রীর বড় ভাই বোরহান মিয়া বলেন, যৌন হয়রানির শিকার একাধিক ছাত্রী বারবার প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেও কোনো প্রতীকার না পাওয়ায় আমি ছাত্রীদের পক্ষে এর কঠোর ও দৃষ্টান্তমূলক বিচার চেয়ে অবশেষে থানায় মামলা করতে বাধ্য হয়েছি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাসসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে মামলাটি করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর