সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কাউটিং কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলার গৌরব সমুন্নত রাখতে সবাইকে ভূমিকা রাখতে হবে : জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন

news-image

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি হায়াত উদ-দৌলা খান বলেছেন, স্কাউটিং কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে আন্তরিক ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন নতুন প্রজন্মকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম অত্যন্ত সহায়ক। স্কাউটিং এ যারা সম্পৃক্ত তারা কোন অপরাধে জড়িত হয় না। অপরাধমুক্ত মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে স্কাউটরা নিবেদিতভাবে কাজ করে।

তিনি আরও বলেন, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের স্কাউটিং বিষয়ে আন্তরিকতায় বর্তমানে সরকার এ কার্যক্রম গতিশীল করতে পৃষ্ঠপোষকতা করছে। ব্রাহ্মণবাড়িয়ার স্কাউটস এর ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন এ জেলার কার্যক্রম সারাদেশেই মডেল হিসেবে কাজ করেছে। এখনও প্রেসিডেন্ট এওয়াডর্, শাপলা এওয়ার্ড প্রাপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শীর্ষস্থান দখল করছে,এই অর্জন আমাদের গৌরবের। এই গৌরব সমুন্নত রাখতে সম্পৃক্ত সবাইকে আরও উদ্যমী হয়ে ভ’মিকা রাখতে হবে। কাগজে কলমে নয় কার্যক্রমের সকল কর্মসূচী যথাযথ বাস্তবায়নের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে জেলা স্কাউটস আয়োজিত “জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষাও আইসিটি ও সহ সভাপতি জেলা স্কাউটস মোহাম্মদ সামসুজ্জামান এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সম্পাদক নিয়াজ মোঃ কাজল। সহকারী কমিশনার আল আমীন শাহীন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, জেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ এ বি এম আবুল হাশেম , জেলা স্কাউটস লীডার তফসিরুল ইসলাম প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার পংকজ বড়–য়া, প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহম্মদ, প্রধান শিক্ষক সাহেদুল ইসলাম সহ জেলা স্কাউটস এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মশালায় জেলা বিভিন্ন উপজেলার কমিশনার সম্পাদক সহ ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছে। ওয়ার্কশপে জেলা স্কাউটস এর অতীত কার্যক্রম পর্যালোচনা মূল্যায়ন এবং ভবিষৎ কর্মসূচী প্রণয়ণ করা হয়।

এদিকে প্রধান অতিথি জেলা প্রশাসক হায়াত উদ- দৌলা খাঁন এ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জেলা স্কাউটস এর ওয়েভ সাইট উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক