শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সমাজসেবক শাহজাহান খানের ইন্তেকাল

news-image

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সমাজসেবক, সদর উপজেলার সুলতানপুর শাহপুর গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট শালিসকারক, কৃষি সম্প্রসারণ বিভাগের অবসরপ্রাপ্ত চাকুরীজীবি, মুন্সফপাড়া নিবাসী শাহজাহান খান ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহ … রাজেউন)। গত ৪ জুন দিবাগত রাত সাড়ে ১২ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭২ বৎসর। তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা ঈদের দিন টেংকেরপাড়স্থ ঈদগাহ মাঠে,পর্যায়ক্রমে মুন্সেফ পাড়া জামে মসজিদে, সুলতান হাই স্কুল মাঠ এবং সবশেষে গ্রামের বাড়ি শাহপুরে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা সমুহে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পরে শাহপুরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে বিশিষ্ট সমাজসেবক শাহজাহান খানের মৃত্যুতে সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিওসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

লায়ন ফিরোজুর রহমান ওলিও এক বিবৃতিতে বিশিষ্ট সমাজসেবক শাহজাহান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক বিবৃতিতে তিনি উল্লেখ করেন শাহজাহান খান অত্যন্ত ভালমানুষ, বন্ধু বৎসল,বিশিষ্ট শালিশকারক ছিলেন।

তিনি সুলতানপুরস্থ লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে সম্পৃক্ত থেকে শিক্ষার উন্নয়নে অবদান রেখেছেন এছাড়া এলাকার উন্নয়ন, কল্যাণে বিশেষ করে শালিশকারক হিসেবে অনন্য অবদান রেখে গেছেন। তিনি আমার অকৃত্তিম একজন বন্ধু ভাই সকল কাজে সহযাত্রী ছিলেন।

উনার মৃত্যুতে আমি আমার সুহৃদ বন্ধুকে হারিয়েছি যার শূন্যতা কোনদিন পূরণ হবে না। বিবৃতিতে তিনি সকলকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করার আহবান জানান। এবং মরহুমের শোকাহত পরিবারকে স্বজন হারার শোক সইবার ক্ষমতা দেয়ার জন্য মহান সৃস্টিকর্তার রহমত প্রার্থনা করেন।