,

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে কয়েদির মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে শাহ আলম (৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শাহ আলম জেলার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তার মরদেহের সুরতহাল রিপোর্ট করেন।

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের ডেপুটি জেলার হুমায়ূন কবির জানান, শাহ আলম একটি হত্যা মামলায় গত ২৮ মে থেকে কারাগারে আছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে রাত ১টার দিকে মারা যান।

ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর