,

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ঈদ শুভেচ্ছা বিনিময়

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও দলের সভাপতি শেখ হাসিনার পক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৫ জুন) সকালে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা করেন। দুপুরে রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

ঈদ শুভেচ্ছা বিনিময়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে অংশ নেন- আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য আমির হোসেন আমু, দলের সভাপতিমণ্ডলির সদস্য ডা. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, এবার উৎসব-উদ্দীপনা নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপদে মানুষ ঘরে ফিরে গেছে। আশা করি বিশ্বাস করি ঈদের পরও কর্মস্থলে ফিরে আসবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে গ্রেটার ফিউচার উপহার দেবেন আওয়ামী লীগ এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশকে আমরা একটা গ্রেটার ফিউচার উপহার দিবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক ধরে আমরা এগিয়ে যাবো। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে। আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জন্মের চেতনা বঙ্গবন্ধুর চির বিজয়ী আদর্শের পতাকাতে সমন্নুত রেখে এগিয়ে যাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে। জাগরণ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর