মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮৪০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল খন্দকার (৪৫) নামে এক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব ১৪) ভৈরব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা শহরের পৈরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৩৮৪০ পিস ইয়াবা পাওয়া যায়। তিনি ওই এলাকার জানু মিয়া খন্দকারের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক