,

ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার কোড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিরা হলো, পিয়াস মিয়া ওরফে সোহেল (২৮) এবং অন্তর রহমান (২২)। তাদের উভয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, তাদের কাছে খবর আসে ভারত সীমান্ত থেকে গাঁজাভর্তি একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছে। এই খবরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ কোড্ডা এলাকায় অবস্থান নেয়। পরে পিকআপ ভ্যানটি কোড্ডা এলাকায় এলে সেটিতে তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ পিয়াস মিয়া এবং অন্তর রহমান নামে দুই জনকে আটক করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর