সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর  : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নাকে বল্লমবিদ্ধ আবদুর রশিদ (৫০) আজ মঙ্গলবার সকালে মারা গেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুঙিয়াখাই গ্রামের সাবেক ইউপি সদস্য ইউনুস মিয়া ও বর্তমান ইউপি সদস্য শিশু মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলছিল। ঘটনার দিন সকালে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দু‘পক্ষের লোকজনের মধ্যে সংর্ঘষ বাঁেধ। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়।

আহত নাকে বল্লমবিদ্ধ আবদুর রশিদ (৫০)কে আশংকাজনক অবস্থায় এদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা দিন অবস্থায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যায়। তিনি ঘুঙিয়াখাই গ্রামের মৃত তায়েব আলী মিয়ার ছেলে।

চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সংঘর্ষের ঘটনার পর পরই নাসিরনগর থানায় একটি মামলার দায়ের করা হয়েছে। তবে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক