শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকতা হচ্ছে সবচেয়ে সম্মানজনক পেশা : প্রশিক্ষণ কর্মশালা সনদ বিতরণকালে শফিকুল্লাহ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লা বলেছেন, ‘সাংবাদিকদের বলা হয় জনগণের চোখ। এটা তরুণ সমাজকে আকৃষ্ট করে। এখন অনেকেই সাংবাদিকতা পেশায় আসতে চান। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পেশা হলো সাংবাদিকতা। তাই সাংবাদিকদেরকে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে।’

পিআইবি আয়োজিত তিনদিন ব্যাপি ‘সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেস ক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলামের সভাপতিত্বে সমাপণি দিনে সনদ বিতরণীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক তানিয়া পারভীন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু। গতকাল প্রশিক্ষণ দেন সাংবাদিক লাইভটিভি টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক আনোয়ার হক ও বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ। প্রশিক্ষণে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। ২৫ মে প্রশিক্ষণের উদ্বোধন করে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।