স্বাস্থ্য সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে কাজ করছে সরকার : মোকতাদির চৌধুরী এমপি

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রূপকার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে কাজ করছে। দেশের প্রতিটি ইউনিয়নে সরকার কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। গ্রামের লোকজন এখন কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সহজেই চিকিৎসাসেবা নিতে পারছেন।

তিনি গতকাল রোববার (২৬-মে) সকালে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরনে অবহিত কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনসংখ্যা নিয়ন্ত্রনের জন্যে পরিকল্পিত কর্মসূচী গ্রহণ করেছিলেল। জনসংখ্যাকে পরিকল্পিত রাখার জন্য বাকশালের কর্মসূচীতে অর্ন্তভুক্ত করেছিলেন। তিনি বলেন, আমরা যদি জনশক্তি রপ্তানিতে পৃথিবীতে একটি শক্তিশালী অবস্থানে না থাকতাম, তাহলে আমরা এখন উন্নয়নশীল থাকতাম না। আমরা থাকতাম দারিদ্রের নীচু সীমানায়। তিনি বলেন, আমাদের জনশক্তি রপ্তানী বন্ধ হয়ে গেলে আমাদের দেশে দুর্যোগ নেমে আসবে।

তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কাজ আরো জোরদার করতে হবে। মাতৃ মৃত্যুর হার আরো কমিয়ে আনতে হবে। অধিক সন্তানের কুফল মা দেরকে বোঝাতে হবে। মা দেরকে বোঝাতে হবে অধিক সন্তান জন্মদানে মায়ের শারিরীক ঝুঁকি বেড়ে যায়।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ সার্ভিসেস) ও লাইন ডাইরেক্টর ডাঃ মোহাম্মদ শরীফ, সিভিল সার্জন ডাঃ মোঃ শাহআলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক আবুল কালাম।

কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার দুইশত জন অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া২৪.নেট

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান