,

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ চেষ্টা : গ্রেপ্তার ১

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাচ্চু মিয়া- (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২৫-মে) বিকাল ৫টার দিকে পৌর এলাকার কান্দিপাড়া পাওয়ার হাউজ রোড থেকে বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

বাচ্চু মিয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামের বদু মিয়ার ছেলে। নিপীড়নের শিকার হওয়া শিশুটি স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

শিশুর মা জানান, শিমরাইলকান্দি গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া পৌর এলাকার কান্দিপাড়া পাওয়ার হাউজ রোডে ডাব বিক্রি করে। শনিবার বিকেলে তার শিশু কন্যা বাচ্চু মিয়ার কাছ থেকে একটি ডাব কিনে বাড়ি যায়। পরে বাড়িতে গিয়ে ডাবের পানি খেয়ে খোসা ফিরিয়ে দিতে তার মেয়ে পুনরায় বাচ্চু মিয়ার কাছে গেলে বাচ্চু শিশুটিকে ফুসলিয়ে স্থানীয় তোফায়েল আজম কিন্ডার গার্টেন এলাকার একটি খালি দোকানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে বাচ্চু তাকে ছেড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মোঃ আতিকুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার শিকার শিশুটিকে রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। অভিযুক্ত বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর