মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিপি নুরের ইফতার বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ

news-image

নিউজ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ব্রাহ্মণবাড়িয়ার ইফতার অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। জামায়াত-শিবিরকে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না জানিয়ে ইফতারের অনুষ্ঠানস্থল গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেস্টুরেন্টে তালা দেয় ছাত্রলীগ।

পুলিশি পাহারায় ভিপি নুর অনুষ্ঠানস্থলে গেলেও সেখানে যোগ দিতে পারেননি। তবে আয়োজকদের নিয়ে তালাবদ্ধ রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন তিনি।

জানা গেছে, শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডে গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া শাখা। এতে প্রধান অতিথি করা হয় ডাকসুর ভিপি নুরুল হক নুরকে। আয়োজক কর্তৃপক্ষ রেস্টুরেন্টের বিলও পরিশোধ করেন। কিন্তু ইফতারের আয়োজন সম্পন্ন করার পর বিকেলে ছাত্রলীগ নেতাকর্মীরা অনুষ্ঠান বন্ধ করে দেন। পাশাপাশি ভিপি নুর ও তার সহযোগীদের প্রতিহত করারও ঘোষণা দেয় সংগঠনটি।

এর আগে ইফতার অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগিতে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন ভিপি নুর। এদিকে শহরে তাকে প্রতিহত করা ও ঝামেলার আশঙ্কায় আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে রাখা হয়।

সন্ধ্যা পৌনে ৬টার দিকে রেলওয়ে স্টেশনে কড়া পুলিশি প্রহরার মাধ্যমে মসজিদ রোডের গ্র্যান্ড এ মালেক রেস্টুরেন্টে আসেন নুর। কিন্তু তার আগেই রেস্টুরেন্টে তালা দেয় ছাত্রলীগ। এ কারণে ভেতরে প্রবেশ করতে পারেননি নুর। তবে আয়োজক দল নিয়ে রেস্টুরেন্টের বাইরে অবস্থান নেন তিনি।

এ সময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসু ভিপি। বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীরা কেন এমন উগ্র আচরণ করছে এটি আমাদের বোধগম্য নয়। বিষয়টি আমি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে জানিয়েছি। যদি আমাদের সঙ্গে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা থাকত তাহলে তো প্রধানমন্ত্রী আমাদের দাওয়াত দিয়ে গণভবনে নিয়ে যেতেন না।’

নুর বলেন, ‘আমরা আশা করি, যারা ছাত্রলীগের দায়িত্বে আছেন তারা তাদের উগ্র এবং অতিউৎসাহী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। পাশাপাশি নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।’

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘ভিপি নুর সরকারবিরোধী বক্তব্য দিয়েছেন। তাদের সঙ্গে ছাত্র অধিকারের ব্যানারে শিবিরের ছেলেরা আসছে। এজন্য সাধারণ ছাত্ররা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।’

গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুল মালেক জানান, ছাত্রলীগ পরিচয়ে কয়েকজন ছেলে এসে ইফতার আয়োজকদের বের করে দিয়ে রেস্টুরেন্টে তালা দিয়েছে।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তার কোনো ঘাটতি নেই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক