মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ আটক ২

news-image

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়ার : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদকসহ সবুজ রহমান (২৯) ও নাহিদুর রহমান (২৮) নামে দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার দিবাগত রাতে উপজেলার কড়ইকান্দি ফেরীঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

সবুজ ওই উপজেলার কানাইনগর গ্রামের মতিউর রহমানের ছেলে ও নাহিদুর আতাউর রহমানের ছেলে। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথে নেতৃত্বে একটি আভিযানিক দল রাত পৌনে ১টার দিকে কড়ইকান্দি ফেরীঘাট এলাকার একটি মার্কেটের গোডাউনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২৪০ ক্যান বিয়ারসহ সবুজ ও নাহিদুরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক