সরকারের উন্নয়ন ধারাকে গতিশীল করতে সকলের সহযোগিতা ও দোয়া চাই : লায়ন ফিরোজুর রহমান ওলিও
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন ধারাকে গতিশীল করতে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়তে সকলের সহযোগিতা ও দোয়া চাই। তিনি বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদের উপদেষ্টা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা,বেসরামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির পরামর্শে উপজেলা পরিষদের সকল সদস্যদের নিয়ে উপজেলার উন্নয়ন ও উপজেলাবাসীর কল্যাণে নিজেকে নিবেদিত রাখবো। তিনি আর বলেন, আমি ২৬ বৎসর ইউনিয়র পরিষদ চেয়ারম্যান হিসেবে কাজ করেছি, নতুন উদ্যমে উপজেলা চেয়ারম্যান হিসেবে কাজ করতে চাই।
চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায় তিনি সকল সম্মানিত ভোটার, শুভানুধ্যায়ী সহ সর্বস্থরের উপজেলাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন একটি সুষ্ঠু নির্বাচন, নির্বাচন সুষ্ঠু হওয়ায় মানুষ আনন্দিত হয়েছে। এবার উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার নির্বাচন কমিশন সহ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল মহল যে ভ’মিকা রেখেছে তাতে আমি সকলের কাছে কৃতজ্ঞ। তিনি উপজেলা পরিষদের সকল সদস্য কর্মকর্তাদের মান অভিমান ভুলে ঐক্যবদ্ধভাবে উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে ভ’মিকা রাখার আহবান জানান।
গতকাল বুধবার বিকেল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পঞ্চম উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত ও আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিমুল হায়দারের সঞ্চালনায় সভার শুরুতে উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ভাইস চেয়ারম্যান আলহাজ¦ অ্যাড. লোকমান হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তারকে ফুলেল অভিনন্দন জানান হয়। সভায় নননির্বাচিত ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, নাটাই ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, সুলতানপুর ইউনয়িন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের, সহ সদর উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
পঞ্চম উপজেলা পরিষদের এই সভাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষ উপজেলা কমপ্লক্সে জড়ো হয় এবং নির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানবৃন্দকে ফুলেল অভিনন্দন জানান।










