বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটের সব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার সাকিব

Shakib-Al-Hassan_thereport2.jpg 12আগেই টেস্ট ও টোয়েন্টি২০ ক্রিকেটে শীর্ষ অলরাউন্ডার ছিলেন। বাকি ছিল ওয়ানডে ক্রিকেটের শীর্ষস্থানটা দখল করা। সোমবার তাও দখল করে নিয়েছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার ওয়ানডে ক্রিকেটে যে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে তাতে সেরা অলরাউন্ডারের আসন দখল করেছেন সাকিব। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই (টেস্ট, ওয়ানডে ও টোয়েন্টি২০) সেরা অলরাউন্ডারের আসন সাকিবের দখলে। যা আইসিসি র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটি বিরল ঘটনা।

ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় ৪০৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছেন সাকিব। ৩৯৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। ৩৯৫ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান দখলের পাশাপাশি ওডিআই বোলারদের তালিকায় সাকিব রয়েছেন ৪ নম্বরে।

বর্তমানে টোয়েন্টি২০ ক্রিকেট আসর বিগব্যাশে খেলার কারণে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন সাকিব আল হাসান। সেখানে বসেই বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুনকে আন্তর্জাতিক ক্রিকেটের টোয়েন্টি২০ ক্রিকেটের সেরা বোলার ও অলরাউন্ডার হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন সাকিব। সোমবার নিজের ফেসবুক ফ্যান পেজে সাকিব সালমাকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘নাম্বার ওয়ান টোয়েন্টি২০ শীর্ষ বোলার এবং অলরাউন্ডার হয়ে ওঠাতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুনকে শুভেচ্ছা ও অভিনন্দন, আমরা গর্বিত! – সাকিব।’ সালমাকে এই অভিনন্দন জানানোর কয়েক ঘণ্টা পরই সাকিব জানতে পারলেন তিনিও ক্রিকেটের তিন ফরম্যাটে সেরা অলরাউন্ডার হয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের সম্মান অনেক উঁচুতে টেনে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা