মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ফার্মেসীতে অভিযান

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালানো হয়েছে। গত শুক্রবার (১৭-মে) দুপুরে ঔষধ প্রশাসন এবং বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

ঔষধ প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া জেলার তত্ত্বাবধায়ক বাদল শিকদারের নেতৃত্বে গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কুমারশীল মোড়, হাসপাতাল রোড, জেল রোড ও ছাতিপট্টি এলাকার বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালানো হয়।

অভিযানকালে হাসপাতাল রোডের মুশকিল আসান ফার্মেসী, খেয়াম ফার্মেসী সহ ২০টি ফার্মেসী থেকে আনুমানিক ২৫ হাজার টাকা মূল্যের মেয়াদোর্ত্তীণ ঔষধ অপসারণ করা হয়। অভিযানকালে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি, ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি সভাপতি জহিরুল হক এবং সাধারন সম্পাদক আবু কাউছার উপস্থিত ছিলেন।

অভিযানে নেতৃত্ব দেয়া ঔষধ প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার তত্ত্বাবধায়ক বাদল শিকদার জানান, প্রথমদিনের অভিযানে ফার্মেসীর মালিকদেরকে সতর্ক করা হয়েছে। অচিরেই বড়ধরনের অভিযান পরিচলনা করা হবে। তাতে জেল জরিমানার বিধান থাকবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক