মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় বালুর নিচে চাপা পড়ে প্রাণ হারাল স্কুলছাত্র

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বালুর নিচে চাপা পড়ে কেফায়েত উল্লাহ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বিষ্ণুউরি গ্রামে এ ঘটনা ঘটে।

কেফায়েত উপজেলার বাদৈর ইউনিয়নের তালশার গ্রামের জালাল মিয়ার ছেলে। সে গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর গ্রামের লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেফায়েত জয়নগর গ্রামে তার খালার বাড়িতে থেকে পড়াশুনা করত। সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে ড্রেজারে উত্তোলিত বালুর স্তূপ ধসে পড়লে চাপা পড়ে কেফায়েত। পরে তাকে গুরুতর অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কসবা থানার (ওসি) মো: আব্দুল মালেক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিওিতে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক